ব্রেকিং নিউজ
রাজশাহী বিভাগীয় প্রধান মো. এরশাদ আলীর বাবা মো. সাবের আলীর ইন্তেকাল, নিউজ টেন পরিবারে শোক দাকোপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা বাপার ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্ত দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী র‍্যালি ও আলোচনা সভা রোহিতপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির অভিযোগ, জিম্মি সাধারণ মানুষ নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি, গ্রেপ্তার ১
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০/৮/২০২৬, ৯:৩৫:৫৫ AM

রাজশাহী বিভাগীয় প্রধান মো. এরশাদ আলীর বাবা মো. সাবের আলীর ইন্তেকাল, নিউজ টেন পরিবারে শোক

প্রায় ৫০ বছর ধরে একটানা মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা মো. সাবের আলী আর নেই। আজ ২৯ আগস্ট বেলা ১১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রায় ৫০ বছর ধরে একটানা মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা মো. সাবের আলী আর নেই। আজ ২৯ আগস্ট বেলা দুপুর ১ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মো. সাবের আলী ছিলেন নিউজ টেন টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান মো. এরশাদ আলীর বাবা। তাঁর ইন্তেকালের খবরে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে তিনি নিয়মিত আজানের মাধ্যমে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানিয়ে আসছিলেন। তাঁর দীর্ঘদিনের এই ধর্মীয় দায়িত্ব পালন এলাকার মানুষের কাছে ছিল শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়।



মরহুমের ইন্তেকালে নিউজ টেন টেলিভিশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।নিউজ টেন টেলিভিশন পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, আল্লাহ তায়ালা যেন মরহুম মো. সাবের আলীর জীবনের সব নেক আমল কবুল করেন, তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন।আমিন।